সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা চবি শিক্ষার্থীদের

০৫ জুলাই ২০২৪, ১১:৫০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM

© সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চট্টগ্রাম শহরের দুই নাম্বার গেইট অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।  সেসময় সমাবেশ থেকে  শিক্ষার্থীরা কোটা পুনর্বহাল প্রত্যাহারের দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

শুক্রবার (৫ জুলাই) বিকাল ৬টার দিকে নগরীর দুই নাম্বার এলাকায় এই ঘোষণা দেন তারা। এর আগে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের পর শাটল ট্রেনে করে ষোল শহর স্টেশন হয়ে চট্টগ্রাম শহরের দুই নাম্বার গেট অবরোধ করেন তারা।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে"বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর ব্যানারে এ সমাবেশে যুক্ত হন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের অবরোধে সড়কজুড়ে যানজট সৃষ্টি হয়।

মহাসড়ক অবরোধ করে তারা 'মেধাবীদের কান্না, আর না, আর না, 'কোটার বিরুদ্ধে - লড়াই হবে একসাথে' এসব স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পনেরো বছর পড়াশোনা করেছি। পনেরো দিন ক্লাস না করলে কিচ্ছু হবে না। আমরা কোটা পুনর্বহাল প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করছি। কেউ ক্লাসে গেলে তাকে জাতির গাদ্দার হিসেবে সর্বাত্মক বয়কট করা হবে।

নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি বলেন, এই লড়াই আমাদের অধিকার আদায়ের সংগ্রাম। দাবী আদায় না হলে আমি পেট্রোল দিয়ে নিজেকে জ্বালিয়ে দিবো। তিলে তিলে মরার চেয়ে একবারে মরা ভালো।

ট্যাগ: চবি চবি
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9