নজরুলের জীবনাদর্শন যেন এক উজ্জ্বল আলোকবর্তিকা: চবি উপাচার্য

১১ জুন ২০২৪, ১১:১৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
নজরুলের জীবনাদর্শন যেন এক উজ্জ্বল আলোকবর্তিকা: চবি উপাচার্য

নজরুলের জীবনাদর্শন যেন এক উজ্জ্বল আলোকবর্তিকা: চবি উপাচার্য © সংগৃহীত

কবি কাজী নজরুল ইসলাম এর পরিচিতি বহুমাত্রিক। তিনি আমাদের জাতীয় কবি। তাঁর জীবনাদর্শন এক আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা। বহুমাত্রিক প্রতিভাধর এ কবির কবিতা, গল্প, সাহিত্য, নাটক, সংগীত, প্রবন্ধ জয় করেছে বাঙালির হৃদয়। দারিদ্র্য, সামাজিক বৈষম্য, শোষণ-বঞ্চনা, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তিনি ছিলেন সর্বদা সোচ্চার। লেখনীর মাধ্যমে কবি নজরুল অন্যায়ের বিরুদ্ধে এবং সত্য ও সুন্দরের পক্ষে সংগ্রাম করে গেছেন।”

মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে আয়োজিত বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের।  

তিনি বলেন, ‘তারুণ্য, উদ্যম, প্রেম, ভালবাসা, সাম্য ও বিদ্রোহ নজরুলের জীবনে যেন নিবিড়ভাবে জড়িত। দ্রোহ, ভালোবাসা ও মানবতার কবি তাঁর জীবনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে গেছেন। কবি নজরুলের বিদ্রোহী, প্রতিবাদী, চেতনামূলক গান, কবিতা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।’

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিশিষ্ট নজরুল গবেষক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। সেমিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ ও অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী।

সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন, ছায়ানটের (কলকাতা) সভাপতি ও নজরুল সঙ্গীত শিল্পী সোমঋতা মল্লিক।

ট্যাগ: চবি
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬
সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় …
  • ০৫ আগস্ট ২০২৬
৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
  • ০৫ আগস্ট ২০২৬