হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম 

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ AM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ AM
নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম 

নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম  © টিডিসি ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের পর সৃষ্ট চরম আতঙ্ক ও সিঁড়ি দিয়ে নামার হুড়োহুড়িতে পদদলিত হয়ে নামতে গিয়ে নিহত হয়েছে অন্তত ৫ জন। নিহত ৫ জনের মধ্যে ২ জনের বাড়ি ফুলবাড়ীয়া উপজেলায়। 

তাদের মধ্যে নিহত পল্লী চিকিৎসক শাহজাহানের বাড়ি রাঙামাটিয়া ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামে। তার পিটের হাড়ক্ষয়ের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকান্ডের সময় সে ৩য় তলায় চিকিৎসাধীন ছিলেন। 

তার স্ত্রী হারিছা আকতার জানান, আগুন লাগার পর তৃতীয় তলা থেকে তার স্বামীকে তিনি ও তার বোন জাহানারা খাতুব কাঁধে করে সিঁড়ি দিয়ে নামানোর সময় একদিকে ধোঁয়ার কুন্ডলী অপরদিকে মানুষের হুড়াহুড়িতে তার স্বামী শাহজাহান মোল্লা কাঁধ থেকে ছিটকে সিঁড়িতে যান। পড়ে যাওয়ার শত শত মানুষের পায়ের তলায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সে সময় তিনিসহ তার বোন আহত হন। আহত বোন জাহানারা খাতুনের চিকিৎসা চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

আরও দেখুন: গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নিহতের বাড়িতে গিয়ে দেখা গেছে বাড়িতে চলছে শোকের মাতম। স্ত্রী বোন ছেলে ভাই আত্নীয় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। 

নিহতের ভাই কামরুজ্জামান জানান, তার ভাইকে সোমবার বিকালে হাসপাতাল থেকে গাজীপুর যাওয়ার পথিমধ্যে তার ভাইয়ের মৃত্যুর খবর পান। তার দাবী, তার চিকিৎসা নিতে গিয়ে পদদলিত হয়েই মারা গেছেন। আমরা এর বিচার চাই।

সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬