অনশনরত আখতার অজ্ঞান, ভর্তি ঢাকা মেডিকেলে

১৮ অক্টোবর ২০১৮, ০২:১০ PM
হাসপাতালে ভর্তি অজ্ঞান আখতার

হাসপাতালে ভর্তি অজ্ঞান আখতার © টিডিসি ফটো

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জ্ঞান হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থী আখতার হোসেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আখতারের অনশন ভাঙাতে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। তখন প্রক্টরের সাথে আরো উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহ ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এ সময় প্রক্টর আখতারের সাথে কথা বলার চেষ্টা করেন এবং অনশন ভাঙার জন্য ডাবের পানি পান করাতে জোরাজুরি করেন। তখন তিনি অনশন ভাঙাতে অসম্মতি জানান। এক পর্যায়ে বেশি জোরাজুরি করলে প্রক্টরের উপস্থিতিতেই হাত-পা ছুড়াছুড়ি করে অজ্ঞান হয়ে পড়েন তিনি। তখন তার সহপাঠী বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে  হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর কক্ষে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। 

‘ঘ’ ইউনিটে পরীক্ষার পূর্বেই প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিলের দাবিতে গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন শুরু করেন আখতার হোসেন। তিনি বিশ্ববিদ্যোলয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী ‘দ্যা ডেইলি ক্যম্পাসকে’ বলেন, আমরা তাকে বুঝাতে গিয়েছিলাম। প্রশ্ন ফাঁসের বিষয়টি আমরা পর্যালোচনা করছি বলে তাকে বুঝেয়েছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশের বাইরে আছেন। সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। সে অসুস্থ্ বোধ করছে বলে আমরা তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করেছি। সে এখন ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছে। 

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬