চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

০৯ জুন ২০২৪, ১০:৪০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য হিসেবে ৫ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত ৫ জুন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. মাহবুবুল জামিল স্বাক্ষরিত এক চিঠিতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

মনোনীত নতুন ৫ সিনেট সদস্য হলেন- চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, কক্সবাজার-২ আসনের আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম-২ আসনের খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৪ আসনের এসএম আল মামুন এবং চট্টগ্রাম-১ আসনের মাহাবুব উর রহমান।  

জানা যায়, সিনেটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতিত্ব করেন। এছাড়া উপ-উপাচার্য, সরকার মনোনীত পাঁচজন সরকারি কর্মকর্তা, স্পিকার মনোনীত ৫ জন সংসদ সদস্য, চ্যান্সেলর মনোনীত পাঁচজন বিশিষ্ট শিক্ষাবিদ, সিন্ডিকেট মনোনীত গবেষণা প্রতিষ্ঠানের পাঁচজন, পদাধিকারবলে একজন সদস্য, রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটবৃন্দ মনোনীত ২৫ জন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচিত ৩৩ জন, সচিব এবং পাঁচজন ছাত্র প্রতিনিধির সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট বডি গঠিত হয়।

ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬
সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় …
  • ০৫ আগস্ট ২০২৬
৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
  • ০৫ আগস্ট ২০২৬