চাকরিতে কোটায় নয়, মেধার ভিত্তিতে নিয়োগ চান চবি শিক্ষার্থীরা

০৯ জুন ২০২৪, ০৫:০২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
কোটা পুনর্বহালের প্রতিবাদে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা পুনর্বহালের প্রতিবাদে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় তাঁরা মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানান। রবিবার (৯ জুন) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বরে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে অংশ নেন শতাধিক সাধারণ শিক্ষার্থী।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা প্রথা বাতিল চাই’, ‘বৈষম্য মানি না মানবো না’, ‘কোটার বিরুদ্ধে লড়াই হবে লড়াই চাই’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। শিক্ষার্থীরা চায় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করা হোক। কোটা নয় বরং মেধাভিত্তিক নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধার সঠিক মূল্যায়ন পেতে চায়। কোটা পদ্ধতিতে সরকারি চাকরিতে নিয়োগ করা হলে সেটা সাধারণ চাকরি প্রত্যাশীদের মেধার অবমূল্যায়ন বলে মত দেন তারা।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত বুধবার (৫ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা। এর পর থেকেই আন্দোলনে উত্তাল দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬