রাবিতে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে তরুণীসহ আটক ১২

০৯ জুন ২০২৪, ০৯:০৭ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে শিক্ষার্থী ও তরুণীসহ ১২ জনকে আটক করা হয়েছে। শনিবার (৮ জুন) রাতেচারুকলা ও কৃষি অনুষদ এলাকা থেকে আটক করা হয় তাদের। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা গেছে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বহিরাগত তিন জোড়া তরুণ-তরুণী আটক হয়েছেন। আর মাদক সেবনকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছয়জনকে আটক করা হয়। তাদের কাছে গাঁজা ও মাদক প্রস্তুতের উপকরণ পাওয়া গেছে। তাদের মধ্যে কলেজশিক্ষার্থী ও চাকরিজীবীও আছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. পুরনজিত মহালদার বলেন, রাতে প্রক্টরিয়াল টিমের নিয়মিত টলের সময় চারুকলা ও কৃষি অনুষদ এলাকায় অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনকালে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ বিষয়ে ব্যবস্থা নিতে তাদের পুলিশে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ঢাবি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, ছাত্র বলছেন—‘অনিচ্ছাকৃত ধাক্কা’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজের বক্তব্য জানা যায়নি। এর আগে গত ৭ জুন হেরোইন ও গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গত ৩০ মে আরেক যুবক গাঁজাসহ গ্রেপ্তার হয়।

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9