৫৬ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বরাদ্দ মাত্র ২শ কোটি! গড়ে সাড়ে ৩ কোটি

০৭ জুন ২০২৪, ০৩:৩১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM

© সম্পাদিত

আগামী অর্থ বছরে ৫৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ২শ কোটি টাকার মত বরাদ্দ দেয়া হয়েছে। এই বরাদ্দকে একেবারেই কম বলছেন গবেষকরা। এই টাকা দিয়ে ভালো কোনো গবেষণা করা সম্ভব না। ইউজিসি অবশ্য বলছে, এই অর্থের পুরো ব্যবহার নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা ব্যয়ের যে বাজেট উপস্থাপন করেন। সেখানে ৫৬ টি সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য রাজস্ব বাজেট ৫ হাজার ৬ শত কোটি টাকা, উন্নয়ন বাজেট ৫ হাজার কোটি, গবেষণায় বরাদ্দ মাত্র ২০০ কোটি টাকা। একটি বিশ্ববিদ্যালয় গড়ে মাত্র সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।  

দীর্ঘদিন ধরেই জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে আসছেন শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। কিন্তু আসন্ন অর্থবছরের জন্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বাজেট প্রস্তাব করা হয়েছে, তা ১২ শতাংশ পার হয়নি। যদিও টাকার অঙ্কে গতবারের বাজেটের চেয়ে ৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মোট ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।  এই হিসেবে এবার জাতীয় বাজেটের প্রায় ১১ শতাংশ ৮৮ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬
সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় …
  • ০৫ আগস্ট ২০২৬
৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
  • ০৫ আগস্ট ২০২৬