যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরিচ্যুত রাবি চিকিৎসক রাজু

০৪ জুন ২০২৪, ১২:২৩ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM

© সংগৃহীত

কিশোরীকে যৌন হয়রানির দায়ে স্থায়ীভাবে চাকরিচ্যুত হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান ডা. রাজু আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সোমবার রাতে নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, যৌন হয়রানির অভিযোগে ডা. রাজুর বিরুদ্ধে তদন্ত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে। 

এর আগে, গত ৩০ অক্টোবর রাতে নগরীর তালাইমারীর আমেনা ক্লিনিকে দাঁতের চিকিৎসাকালে ডা. রাজুর বিরুদ্ধে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। ঘটনাস্থলেই ভুক্তভোগীর মা ও স্থানীয়রা তাকে মারধর করে। সেদিনই নগরীর বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা (বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা)। 

এ ঘটনায় ডা. রাজুর স্থায়ী বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে কয়েকদফা আন্দোলন হয়। পূর্বেও তার কাছে এমন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেন শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে গতবছর ৫ নভেম্বর তাকে সাময়িক বহিষ্কার করা হয় এবং অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন ও নিপীড়ন নিরোধ সেল। 

জানুয়ারিতে এ মামলায় জেলেও যান ডা. রাজু। এদিকে তদন্তে অভিযোগের সত্যতা পান কমিটি। ফলে অভিযুক্তকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেন তারা। গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ডা. রাজুকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তদন্ত কমিটি গঠিত হয়। প্রতিবেদনের সার্বিক পর্যালোচনা শেষে স্থায়ী বহিষ্কারের পক্ষে মত দেয় এই কমিটি। 

ট্যাগ: রাবি
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9