পেনশন স্কিম বাতিলের দাবিতে অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা রাবি শিক্ষকদের

০৩ জুন ২০২৪, ০৭:১৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) © সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত নতুন পেনশন কাঠামোকে বৈষম্যমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে আগামীকাল সোমবার (৪ জুন) অবস্থান কর্মসূচি ও অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকগণ।

আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন তাঁরা। পাশাপাশি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। 

তিনি বলেন, আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব। আর সকাল ১১টা থেকে প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করব। অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত নতুন পেনশন কাঠামো বৈষম্যমূলক। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এই অর্ধদিবস কর্মবিরতি পালন করব। তবে সকল পরীক্ষা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। 

 
শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
  • ০৬ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিমানের সব পদোন্নতি স্থগিত করল মন্…
  • ০৬ আগস্ট ২০২৬
১১ দলের ৫ কর্মসূচি, ঢাকা থেকে চার বিভাগে লংমার্চ ঘোষণা
  • ০৬ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় মামলা
  • ০৬ আগস্ট ২০২৬
৫ দফা দাবিতে জবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলি…
  • ০৬ আগস্ট ২০২৬