মাসে এক হাজার টাকা বেতনে শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরি দিচ্ছে ঢাবি

০৩ জুন ২০২৪, ০৪:০১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) © ফাইল ফটো

মাসে এক হাজার টাকা বেতনে শিক্ষার্থীদের খন্ডকালীন চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আগ্রহী শিক্ষঅর্থীদের আগামী ২৭ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আজ সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়টির ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর কর্তৃক শিক্ষার্থীদের মাসিক এক হাজার টাকা সম্মানীতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী, রেজিস্ট্রার দফতর এবং ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত (অনুর্দ্ধ ০৬ মাস) মাসের জন্য খণ্ডকালীন চাকুরীতে নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভাগ/ ইনস্টিটিউটের ছাত্র-উপদেষ্টাদের সহযোগিতায় বিভাগ থেকে মনোনীত ১ (এক) জন অস্বচ্ছল, মেধাবী ও নিয়মিত শিক্ষার্থীর দ্বারা সংযুক্ত ফরমটি পূরণ করে ছবি ও সুপারিশসহ আগামী বৃহস্পতিবার ২৭ জুন বিকেল ৪.০০ টার মধ্যে অত্র দফতরে প্রেরণের জন্য অনুরোধ করছি।

এ ছাড়াও জানানো হয়, যে সব শিক্ষার্থী ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত খণ্ডকালীন কাজ করেছে তারা আবেদন করতে পারবেন না।

 
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9