‘সাংবাদিকতাকে অনেকে কার্ড বাণিজ্য বানিয়ে ফেলেছে’

০২ জুন ২০২৪, ০৬:৫০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৪৭ PM

© টিডিসি ফটো

‘অনেকে সাংবাদিকতা পেশাকে কার্ড বাণিজ্য বানিয়ে ফেলেছে। এ জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই শিল্পকে বাঁচাতে সকলে মিলে কাজ করতে হবে। সাংবাদিকতা বিষয়টি জড়িত জনস্বার্থের সাথে। এর শুরুই হয়েছে দেশ ও মানুষের স্বার্থের কথা মাথায় রেখে। কিন্তু আমাদের ব্যস্ততার জন্যই জনস্বার্থে সাংবাদিকতা হচ্ছে না। হয় প্রতিনিধিরা বিভিন্ন কাজে ব্যস্ত নতুবা পত্রিকার হাউজগুলো কমার্শিয়াল চিন্তায় ব্যস্ত। সাংবাদিকতায় শুধু সংকট নয়, সম্ভাবনাও আছে অনেক।’

রবিবার (২ জুন) বেলা ১১টায় সমাজবিজ্ঞান অনুষদ সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ও দৃক এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জনস্বার্থে সাংবাদিকতার সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

দৈনিক নিউ এইজ পত্রিকার সাংবাদিক ও দৃকের পরিচালক ড. সায়দিয়া গুলরুখের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার ব্যুরো প্রধান ডেইজি মউদুদ, দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ ও দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ। 

অনুষ্ঠানে ব্যুরো প্রধান হামিদ উল্লাহ বলেন, সাংবাদিকতা একটি বুদ্ধিবৃত্তিক পেশা। এ জন্য সাংবাদিকদের প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। ফলে বই পড়ার কোন বিকল্প নেই। অনেকে এই পেশাকে কার্ড বাণিজ্য বানিয়ে ফেলেছে, কিন্তু এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই শিল্পকে বাঁচাতে সকলে মিলে কাজ করতে হবে। 

জনস্বার্থে সাংবাদিকতার সংকট, সম্ভাবনা নিয়ে ব্যুরো সবুর শুভ বলেন, সাংবাদিকতা বিষয়টি জনস্বার্থের সাথে জড়িত। এর শুরুই হয়েছে দেশ ও মানুষের স্বার্থের কথা মাথায় রেখে। কিন্তু আমাদের ব্যস্ততার জন্যই জনস্বার্থে সাংবাদিকতা হচ্ছে না। হয় প্রতিনিধিরা বিভিন্ন কাজে ব্যস্ত, অথবা পত্রিকার হাউজগুলো কমার্শিয়াল চিন্তায় ব্যস্ত।

তিনি আরও বলেন, প্রতিটি পেশায় বিভিন্ন সংকট রয়েছে, ঠিক তেমনি সাংবাদিকতায়ও অনেক সংকট রয়েছে। তাই বলে থেমে গেলে চলবে না। সাংবাদিকতায় শুধু সংকট নয়, সম্ভাবনাও আছে অনেক’। আমাদের সকল সংকট মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। গণমাধ্যম ও সাংবাদিকতা তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। আমাদের শুধু সঠিক ও পরিচ্ছন্নভাবে কাজ করে যেতে হবে। 

আরেক ব্যুরো প্রধান ডেইজি মওদুদ তার আলোচনায় ৪০ বছরের সাংবাদিকতা জীবনের কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি ও হার না মানা সংগ্রামের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, আমি কখনো থেমে থাকিনি, জনস্বার্থের জন্যই কাজ করেছি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন চবিসাসের সভাপতি মোহাম্মদ আজহার সহ ক্যাম্পাসের কর্মরত সাংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহী অর্ধশত শিক্ষার্থী। 

 
ট্যাগ: চবি
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9