এভারেস্টজয়ী বাবর আলীসহ ৮ বিশিষ্টজনকে নিয়ে চবিতে ‘টেডএক্স চিটাগাং ইউনিভার্সিটি’

৩১ মে ২০২৪, ০৭:২২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM

সম্প্রতি এভারেস্ট জয় করে দেশে আসা ডা. বাবর আলী, স্বাধীনতা পদকজয়ী বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খানসহ ৮ বিশিষ্টজনকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেডএক্স চিটাগাং ইউনিভার্সিটি’। 

আগামী মঙ্গলবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদ মিলনায়তনে 'একটি নতুন আগামী' প্রতিপাদ্যে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটির উদ্যোগে আয়োজিত হবে এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও থাকবেন প্রখ্যাত বিতার্কিক ও উপস্থাপক ডা. আব্দুন নুর তুষার, গীতিকার ও কর্পোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা মুহুরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক ড. মনজুরুল কিবরিয়া, এবং মিস বাংলাদেশ-২০০৭ বিজয়ী ও ব্যারিস্টার জান্নাতুল ফেরদৌস পিয়া।

এতে বিজ্ঞান, গবেষণা, পরিবেশ, অটিজম, বাকস্বাধীনতা, সঙ্গীত, সাহিত্য, পর্বত আরোহণ, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করবেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন গল্প শোনাবেন। যা শিক্ষার্থীদের কাজে আসবে বলে জানান সংশ্লিষ্টরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, বিশেষ অতিথি উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, উপ উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে এবং আবুল খায়ের গ্রুপের জেনারেল ম্যানেজার এএনএম ওয়াজেদ আলী।

 
‘দায়িত্ব নেওয়ার পর ৫ আগস্ট আসার আগেই সংস্কারকাজগুলো শুরু কর…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সিরিজের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
  • ০৫ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় বয়স্ক সাবেক ছাত্রদের রাজনীতিতে পুনর্বাসন কেন্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা, ভ…
  • ০৫ আগস্ট ২০২৬
গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
  • ০৫ আগস্ট ২০২৬
যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না
  • ০৫ আগস্ট ২০২৬