চীনে বাংলাদেশি ইয়ুথ স্কলারস ডেলিগেশনে যাচ্ছেন ডুজা সভাপতি-সম্পাদক

৩১ মে ২০২৪, ০৫:৪৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ডুজা সভাপতি আল সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহি

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ডুজা সভাপতি আল সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহি © টিডিসি ফটো

বাংলাদেশি ইয়ুথ স্কলারস প্রতিনিধি হিসেবে চীনে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি আল সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহি। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে এই সফর নিয়ে তারা বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশি ইয়ুথ স্কলার প্রতিনিধিদেরকে চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক আদান-প্রদান ও সাংস্কৃতিক সহযোগিতার জন্য এই সুযোগের পূর্ণ ব্যবহারে উৎসাহ প্রদান করেন।

আগামী রবিবার (২ জুন) সাংহাই ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের আমন্ত্রণে ২০ সদস্যের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। দশ দিনের সফর শেষে আগামী ১১ জুন তারা দেশে ফিরবেন।

বাংলাদেশি ইয়ুথ স্কলারস প্রতিনিধি দলের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৬ জন শিক্ষক, বিসিএসআইয়ের একজন গবেষক ও তিনজন সাংবাদিক রয়েছেন। এর মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সদস্য হিসেবে এতে যোগ দিচ্ছেন ডুজা সভাপতি ও সাধারণ সম্পাদক।

বাংলাদেশি ইয়ুথ স্কলারস প্রতিনিধি দলের প্রতিনিধিরা চীন সফরে ইউনান, বেইজিং, সাংহাই প্রদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়াও তারা চীনের সাথে বাংলাদেশের অ্যাকাডেমিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও বৈদেশিক নীতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করবেন।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছরের কর্মপরিকল্পনা ইউজিসির
  • ০৫ আগস্ট ২০২৬
আবারও ক্ষমতার রাজনীতির মঞ্চ হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়, শঙ্কা অ…
  • ০৫ আগস্ট ২০২৬
আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ আগস্ট প…
  • ০৫ আগস্ট ২০২৬