১৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খোলা থাকবে হল

২৭ মে ২০২৪, ১২:৩২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল-আজহা উপলক্ষ্যে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছুটির আগে ও পরের শুক্র-শনিবার মিলিয়ে এ ছুটি দাঁড়ায় ২৩ দিন। তবে ছুটির দিনগুলোতে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ঈদুল-আজহার ছুটির সাথে গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করে এই বর্ধিত ছুটি দেওয়া হয়েছে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ৫ থেকে ৯ মে ও ১৬ থেকে ২৪ জুন ঈদুল-আজহার ছুটি পূর্বনির্ধারিত ছিল। তবে তীব্র তাপপ্রবাহের মধ্যে পানিসংকটের শঙ্কা ও শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গ্রীষ্মকালীন ছুটি পিছিয়ে পবিত্র ঈদুল-আজহার ছুটির সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত ২৪ এপ্রিল দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন: টানা ২৬ দিনের ছুটিতে শাবিপ্রবি, খোলা থাকবে হল

পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল-আজহা উপলক্ষ্যে আগামী ৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ২৩ দিন ক্লাস ছুটি থাকবে। তবে অফিসসমূহ ৯ থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ৩০ জুন থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন স্কেল পুনঃনির্ধারণ
  • ০১ জুলাই ২০২৬
নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুই বড় দুশ্চিন্তা
  • ০১ জুলাই ২০২৬
বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, যা একটি দেশ…
  • ০১ জুলাই ২০২৬
বরখাস্তের পরও বিদ্যালয়ে নিয়মিত হাজিরা দিচ্ছেন শিক্ষক, করছেন…
  • ০১ জুলাই ২০২৬
নতুন রোটারি বর্ষে মানবসেবায় আরও কার্যকর ভূমিকার অঙ্গীকার 
  • ০১ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকগণ একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না: …
  • ০১ জুলাই ২০২৬