সনাতন ধর্মের শিক্ষার্থীকে শিবির ট্যাগ দিয়ে হত্যার হুমকি রাবি ছাত্রলীগ নেতার

১৭ মে ২০২৪, ০৪:১১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিকুর রহমান

অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিকুর রহমান © টিডিসি ফটো

মধ্যরাতে হলের ছাদে নিয়ে বেধড়ক মারধর ও শিবির ট্যাগ দিয়ে এক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। নিরাপত্তা চেয়ে হল প্রশাসন ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সবুজ বিশ্বাস। তিনি বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও হোসেন শহিদ সোহরাওয়ার্দী হলের ৩১৬ নম্বর কক্ষে দলীয় প্রভাবে অবস্থান করে আসছিল। তিনি ওই হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদের অনুসারী বলে জানা গেছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি ওই হলের সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী বলে জানা গেছে। 

অভিযোগপত্র থেকে জানা যায়, গত ১৬ মে আনুমানিক রাত ২টায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. আতিকুর রহমানসহ তার ৮-১০জন অনুসারী ভুক্তভোগী শিক্ষার্থীকে রুম থেকে হলের ছাদে নিয়ে যায়। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করেন ও শিবির ট্যাগ দিয়ে হত্যার হুমকি দেন। পরে ভুক্তভোগী নিজেকে সনাতন ধর্মাবলম্বী দাবি করলে তাকে আরো বেশি মারধর করা হয়। জীবন রক্ষার্থে দৌড়ে পালান সবুজ বিশ্বাস। ভুক্তভোগী শিক্ষার্থীর কক্ষ থেকে পানির ফিল্টার, ক্রিকেট ব্যাট, হেডফোনসহ আরো বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায় অভিযুক্তরা। 

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিকুর রহমান বলেন, আমি সবুজ নামের কোনো শিক্ষার্থীকে চিনি না। আমার রুমে কিছুদিন আগে লুটপাট চালায় এই হলের সভাপতি নিয়াজ মোর্শেদের অনুসারীরা। এ বিষয়ে আমি হল প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। এটাকে ধামাচাপা দিতে মিথ্যার নাটক সাজিয়েছে তারা। আমি এ বিষয়ে আইনের আশ্রয় নেব এবং থানায় মামলা করব।

এ বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ঘটনাটি আমি শোনামাত্র উভয় পক্ষের সাথে কথা বলি। লিখিত অভিযোগ পুরোপুরি সত্যি নয়। সবুজ ওই হলের আবাসিক শিক্ষার্থী না। আবাসিক ছাত্র ছাড়া হলে থাকার প্রশ্নই আসে না। বিষয়টি দুই পক্ষের সাথে কথা বলে সমাধান করে দিয়েছি।

এ বিষয়ে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সবুজ এই হলের আবাসিক শিক্ষার্থী না। এতদিন সে দলীয় পরিচয়ে হলে থাকতো। গতকাল তাকে শিবির বলে মারধর করেছে এমন একটি লিখিত অভিযোগ আমাদের কাছে জমা দিয়েছে। এটা আমরা তদন্ত করে দেখব এবং সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নিব।

 
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9