চবি প্রতিবন্ধী ছাত্রসমাজ ডিস্কো এর নেতৃত্বে শিহাব-নাদিম

১৭ মে ২০২৪, ০১:০৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী ছাত্রসমাজ (ডিস্কো) এর ২০২৪-২৫ কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ১৫ মাসের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শিহাব উদ্দিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. নাদিম হোসেন  নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বেলা তিনটায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার।

এবার কার্যনির্বাহী পরিষদের ১০ পদের বিপরীতে ১৫ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা শেষে সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মো. নাদিম হোসেন নির্বাচিত হন।

কমিটির অন্যান্য পদগুলোতে নির্বাচিত যারা- সহ-সভাপতি বিশ্বজিৎ বসাক, যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু হোসেন, অর্থ সম্পাদক মো. নুরুন্নবী, সহ-অর্থ  সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান, শিক্ষা সাহিত্য ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদাউস, কার্যকরী সম্পাদক মোহাম্মদ তুষার ও মোহাম্মদ সাদেক । 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শংকর বড়ুয়া। 

এছাড়া সেখানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম। তিনি বিজয়ী সকল প্রার্থীদেরকে অভিনন্দন জানান এবং সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9