চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

১৬ মে ২০২৪, ১০:৪৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
জুনায়েদ

জুনায়েদ © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ঝর্ণায় ঘুরতে এসে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির স্কুলছাত্র জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবুরি ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযানে নিখোঁজ জুনায়েদের মরদেহ উদ্ধার করে। 

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজের এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রক্টর সূত্রে জানিয়েছে, উদ্ধারের পর জুনায়েদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, প্রবর্তক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির কিছু ছাত্রের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জুনায়েদ। দুপুর পৌঁনে বারোটার দিকে তারা ঝর্ণায় গোসল করতে নামেন। এরপর ঝর্ণা পানিতে নিখোঁজ হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম বলেন, আমরা বিষয়টি শুনে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ফায়ার সার্ভিস ও শহরের ডুবুরিদের সহযোগিতায় আমার তার মরদেহ উদ্ধার করেছি।

 
ট্যাগ: চবি চবি
সোহরাওয়ার্দী কলেজের সামনে জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত…
  • ০৫ আগস্ট ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
টপ এন্ড টি-টোয়েন্টির সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে, কখন
  • ০৫ আগস্ট ২০২৬
‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে কুবির ১১ শিক্ষককে ঘিরে ফ্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্…
  • ০৫ আগস্ট ২০২৬
গ্যাস-সংকটে বাড়ছে বৈদ্যুতিক চুলার চাহিদা, কোনটি কিনবেন? দা…
  • ০৫ আগস্ট ২০২৬