চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় নিখোঁজ স্কুল ছাত্র

১৬ মে ২০২৪, ০৯:০৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
ডুবুরি দলের উদ্ধার অভিযান

ডুবুরি দলের উদ্ধার অভিযান © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ঝর্ণায় ঘুরতে এসে নগরীর হাজী মোহাম্মদ মহসীন সরকারি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ নিখোঁজ হয়েছে। তাকে খুঁজতে ডুবুরি ও ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জুনায়েদ এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

প্রক্টর সূত্রে জানা গেছে, জুনায়েদ প্রবর্তক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির কিছু ছাত্রের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জুনায়েদ। দুপুর পৌনে বারোটার দিকে তারা ঝর্ণায় গোসল করতে নামেন। একই সাথে ঘুরতে আসা নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র রিমন বিষয়টি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম বলেন, আমরা বিষয়টি শুনে দ্রুত ঘটনাস্থলে এসেছি। আমরা তাকে খোঁজার চেষ্টা করছি। আমাদের ফায়ার সার্ভিস ও শহরের ডুবুরিরা কাজ করছে। খুঁজে পেলে বিস্তারিত বলতে পারবো।

টপ এন্ড টি-টোয়েন্টির সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে, কখন
  • ০৫ আগস্ট ২০২৬
‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে কুবির ১১ শিক্ষককে ঘিরে ফ্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্…
  • ০৫ আগস্ট ২০২৬
গ্যাস-সংকটে বাড়ছে বৈদ্যুতিক চুলার চাহিদা, কোনটি কিনবেন? দা…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোর…
  • ০৫ আগস্ট ২০২৬
স্টেশনে নাতিকে কোলে নিয়ে বসে ছিলেন বৃদ্ধা, ‘শিশু চোর’ সন্দে…
  • ০৫ আগস্ট ২০২৬