মাস্টার্সেও পরীক্ষার মাধ্যমে ভর্তির কথা ভাবা হচ্ছে: ঢাবি উপাচার্য

১০ মে ২০২৪, ১০:০৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © টিডিসি রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শুক্রবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও অগ্রায়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ঢাবি উপাচার্য বলেন, আমরা বর্তমানে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি করছি, মাস্টার্সেও সে পরিমাণ শিক্ষার্থী ভবিষ্যতে ভর্তি করার প্রয়োজন আছে কি না তা ভাবা হচ্ছে। এখন কেবল আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ভর্তি পরীক্ষা হয়। সে পরীক্ষার ভিত্তিতেই মাস্টার্সে ভর্তি করানো আইনগতভাবে বৈধ কি না, তাও আমাদের ভাবতে হবে।

তিনি বলেন, মাস্টার্সে যারা যাবে তারা সংখ্যায় বেশি হবে না। যারা নিজের বিষয়ের উপর গবেষণা করবে, ক্যারিয়ার নির্মাণ করবে— তারাই হয়তো মাস্টার্সে পড়াশোনা করবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের হল ও গ্রন্থাগারে অছাত্র ও বহিরাগত প্রবেশ রোধেও পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাবি উপাচার্য বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে একটি পরিবর্তন আনার চেষ্টা করছি। আগামী বছর থেকে হলে প্রবেশের সময় শিক্ষার্থীরা নির্ধারিত কার্ড পাঞ্চ করে প্রবেশ করতে হবে। ফলে মেয়াদোত্তীর্ণ ও বহিরাগতরা হলে প্রবেশ করতে পারবে না।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, লাইব্রেরিতেও একই প্রক্রিয়ায় চালু হচ্ছে। যারা কেবল বিসিএস পড়তে যায়, তারা আগামী মাস থেকে লাইব্রেরিতেও প্রবেশ করতে পারবে না। এখন লাইব্রেরিতে সবাই বিসিএস পড়তে যায়। দুএকজন হয়তো অ্যাকাডেমিক বই পড়ার জন্য যায়। এর অর্থ, যে বিষয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করে, সে বিষয়ে তারা আনন্দ পায় না। আনন্দ পেলে পাঠ্যসূচি নির্ভর পড়াশোনা তাদের ধ্যানজ্ঞান হওয়ার কথা।

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবিপ্রবিতে অনুষ্ঠিত হলো জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকস…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9