হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে রাখলেন চবি শিক্ষার্থীরা

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ PM
আলাওল হলের প্রাধ্যক্ষ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা

আলাওল হলের প্রাধ্যক্ষ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের প্রাধ্যক্ষকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়েছেন হল ছাত্র সংসদের নেতৃত্বে আবাসিক শিক্ষার্থীরা। এ সময় তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সমাধান হয়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা দেড়টায় আলাওল হলে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অভিযোগ, হল ছাত্রসংসদের সঙ্গে সমন্বয়হীনতা, হল সংসদের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটানো, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, উন্নয়নমূলক কাজে দীর্ঘসূত্রতা, দীর্ঘদিন ধরে হলের সিট বণ্টনে অস্বচ্ছতা, শিক্ষার্থীদের সাংবাদিক পরিচয়ে হুমকি এবং জরুরি সংস্কার কাজ থমকে থাকাসহ নানা অভিযোগ তুলে তালা দেন শিক্ষার্থীরা।

তাদের আরও অভিযোগ, হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার সময় কথায় কথায় উপাচার্যের (ভিসি) ভয় দেখানো ও হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া হল সংসদের সঙ্গে সমন্বয় না করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়া, হল সংসদকে পাশ কাটিয়ে অন্য আবাসিক শিক্ষার্থীদের নিয়ে পৃথক সভা করা এবং শিক্ষার্থীদের আইডি কার্ড জমা নিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে। একই সঙ্গে সিট বণ্টনসহ হলের বিভিন্ন কার্যক্রমে হল সংসদকে সম্পৃক্ত না করার অভিযোগ করেন তারা।

আরও পড়ুন: দেশের কোন ক্লাসরুমে শিক্ষকরা কীভাবে নিচ্ছেন, সেটাও ‘রিয়েল টাইম’ তদারকি হবে

হল ছাত্র সংসদের জিএস নুরুন্নবী বলেন, ‘স্যার অফিসেই ছিলেন। আমরা তাকে চলে যাওয়ার জন্য বলেছি; কিন্তু তিনি সাড়া দেননি। যার ফলে শিক্ষার্থীরা তালা ঝুলিয়েছেন। আমি আসার আগেই তালা ঝুলানো হয়ে গেছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম, নূরুল হামিদ কাননসহ হলটির আবাসিক শিক্ষক ও হল ছাত্রসংসদের প্রতিনিধিরা আলোচনা সভায় বসেছেন। এখনো সভা চলছে।  তবে কোনো সমাধান হয়নি।

আবিপ্রবিতে অনুষ্ঠিত হলো জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকস…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9