পাণ্ডুলিপি জ্ঞানের আধার: ঢাবি উপাচার্য

০৮ মে ২০২৪, ০১:৪১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাস জানার ক্ষেত্রে পাণ্ডুলিপি জ্ঞানের আধার হিসেবে বিবেচিত হয়।

গ্রন্থাগারের উদ্যোগে পান্ডুলিপি বিষয়ক তিন দিনব্যাপী এক কর্মশালা ও সেমিনার আজ বুধবার (০৮ মে) শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গ্রন্থাগারের ই-জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা ও সেমিনারের উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সীর সভাপতিত্বে এতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

সেমিনারে ‘ফারসি পাণ্ডুলিপির পরম্পরা ও বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-গ্রন্থাগারিক (রিসার্চ) শাহীন সুলতানা।

ঢাবি উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত প্রায় ৩৫ হাজার পাণ্ডুলিপি নিয়ে অধিকতর গবেষণা হলে প্রাচীন জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, অর্থনীতি, ঐতিহ্য, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যাবে। পাণ্ডুলিপি সংগ্রহ, যথাযথভাবে সংরক্ষণ, ব্যবহার ও এ বিষয়ে আরও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত সুবিধাসহ অন্যান্য সুবিধা আরও বৃদ্ধি করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবিপ্রবিতে অনুষ্ঠিত হলো জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকস…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9