ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে খাবার খেলেন হল প্রাধ্যক্ষ রফিক শাহরিয়ার 

০৪ মে ২০২৪, ১২:২০ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম

স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম হল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সাথে হল ক্যান্টিনে খাবার খেয়ে খাবারের মান যাচাই করেন। শুক্রবার (৩ মে) জুম্মার নামাজ আদায়ের পর তিনি হল পরিদর্শনে যান। এসময় হলের আবাসিক শিক্ষক ড. মুমিত আল-রশীদসহ হল ছাত্রলীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।  

শিক্ষার্থীরা জানায়, সম্প্রতি ঢাবির স্যার এ এফ রহমান হলে প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। দায়িত্ব পাওয়ার পর থেকে হল সংস্কারে বিভিন্ন কাজের উদ্যোগ নেন। 

এ বিষয়ে স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী কামরুল হাসান শুভ বলেন, স্যার হলে আসার পর গেস্টরুমে নতুন সোফার ব্যবস্থা করেছেন, নীচতলার রুমগুলোতে রঙের কাজ এবং ফ্যান সংখ্যা বৃদ্ধি করেছেন। এছাড়া ওয়াশরুম এবং দোকানেরও সংস্কার কাজ করেবেন বলেছেন। তিনি হলে আসার পর শিক্ষার্থীরাও বেশ খুশি। 

ক্যান্টিন পরিদর্শনের বিষয়ে ড. রফিক শাহরিয়ার বলেন, আমি কোনো কারণ ছাড়াই হল ক্যান্টিন পরিদর্শন করি এতে করে শিক্ষার্থীদের সাথে আমার সম্পর্ক উন্নয়নের জায়গা তৈরি হয় পাশাপাশি ক্যান্টিনের খাবারের মান যাচাই হয়। বাকী এবং ফ্রীতে খাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমি ক্যান্টিন মালিককে বলেছি বাকীর লিস্ট দিতে লিস্ট পাওয়া মাত্র সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
ট্যাগ: ঢাবি
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9