জাবি উপাচার্যের নামে ভুয়া মেইল আইডি, তথ্য আমলে না নেওয়ার আহ্বান

০১ মে ২০২৪, ০৯:৪১ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM

© ফাইল ফটো

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলমের নামে ভুয়া ইমেইল আইডি খুলে বিভ্রান্তিমূলক তথ্য আদান-প্রদান করা হচ্ছে। এতে উক্ত মেইল থেকে কোনো তথ্য আমলে না নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (০১ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অসৎ ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে একটি ভুয়া ইমেইল আইডি খুলে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা-পয়সা চাওয়াসহ নানা ধরনের কথা-বার্তা সম্বলিত বিভ্রান্তিমূলক তথ্য আদান-প্রদান করা হচ্ছে। [email protected] মেইল আইডি থেকে এ ধরনের তথ্য আদান-প্রদানের বিষয় আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট দৃষ্টিগোচর হয়েছে।

বিষয়টি নিয়ে উপাচার্য জানান, এই মেইল আইডি তাঁর নয়। কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে উপাচার্যের নামে এ ভুয়া আইডি খুলে উপাচার্য তথা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ কাজ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ কাজের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। একইসাথে বিষয়টি নিয়ে সকলকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

 
ট্যাগ: জাবি
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9