এবার রাবি ভিসির নাম-ছবি ব্যবহার করে ভুয়া ইমেইল

২৫ এপ্রিল ২০২৪, ১১:০৬ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
ভুয়া ইমেইল ও অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

ভুয়া ইমেইল ও অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার © সংগৃহীত

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের নামে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট খুলে তা দিয়ে পরিচিতদের কাছে বিভিন্ন ভুয়া বার্তা পাঠিয়ে বিভ্রান্ত করছে একটি প্রতারক চক্র। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন উপাচার্য। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে  অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার নিজেই তাঁর ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে সতর্ক করেছেন এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, বি কেয়ারফুল! রিসেন্টলি Dr. Golam Shabbir Sattar নামে একটি ফেইক আইডি খুলে iTune এবং Gift Card কেনার জন্য যোগাযোগ করছে! অনুগ্রহ করে কেউ সাড়া দিবেন না! দিজ ইজ নট মাই ভেরিফাইড আইডি।

এই পোস্টের সাথে উপাচার্য ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তার স্ক্রিনশট সংযুক্ত করে দেন। যেখানে দেখা যায় উপাচার্যের ছবি সম্বলিত একটি ই-মেইল থেকে বার্তা পাঠিয়ে জরুরি দরকারের কথা বলে উপাচার্যের হয়ে কাজ করিয়ে দেওয়ার জন্য বলা হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামালের নামে ভুয়া জিমেইল অ্যাকাউন্ট খুলে পরিচিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে ভুয়া বার্তা পাঠিয়ে বিভ্রান্ত করে প্রতারক চক্র। পরক্ষণে তিনি জানতে পেরে সবাইকে বিভ্রান্ত না হতে আহ্বান জানান। 

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬