৪ কলেজকে রাবিতে অধিভুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবি

০৬ এপ্রিল ২০২৪, ০৫:২১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাজশাহী জেলার চারটি সরকারি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত করা হয়। এমন সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে রাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শনিবার (৬ এপ্রিল) সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ রাতুল এবং সাধারণ সম্পাদক আশিকুর হৃদয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি জানায়। 

যুক্ত বিবৃতিতে তারা জানান, বিশ্ববিদ্যালয় এবং কলেজসমূহের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা না করেই সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে একটি হঠকারী সিদ্ধান্ত চাপানো হয়েছে। অধিভুক্ত করণের বাস্তব ভিত্তিক ফলাফল এবং প্রাপ্তি অনুসন্ধান করে কোনো গবেষণা প্রতিবেদন আমাদের সামনে আসেনি। প্রতিষ্ঠানগুলোর সঙ্গে হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষা জড়িত। কোনো প্রকার যৌক্তিক ভিত্তি নিরূপণ এবং প্রকাশ ছাড়াই খেয়ালখুশির নির্দেশনা বাস্তবায়ন করতে গেলে এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকি সম্মুখীন হবে।

সিদ্ধান্তের পরিণতি হবে ধ্বংসাত্মক উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের বর্তমান সংকটময় পরিণতি, আরোপিত সিদ্ধান্তের বিষময় ফলাফল জানান দিচ্ছে। কলেজগুলোয় ভর্তি প্রক্রিয়ায় ভোগান্তি, ক্লাস লেকচার এবং প্রশ্ন পত্রের অসামঞ্জস্যতা, ফলাফল প্রদানের দীর্ঘসূত্রিতা, ব্যয়বৃদ্ধি, ফলাফল বিপর্যয়, সেশনজট সহ বহুমুখী সংকটের কারণে শিক্ষার্থীরা বিপর্যস্ত এবং আন্দোলনরত। ঢাকার ৭ কলেজের সংকটের কোনো সমাধানযোগ্য রূপরেখা অর্জন না করেই রাজশাহী ও চট্টগ্রামের শীর্ষ কলেজগুলো নিয়ে অনুরূপ সিদ্ধান্ত একই পরিণতিই বয়ে আনবে।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহু বিভাগ সেশনজট, শিক্ষকসংকটসহ নানান সমস্যায় জর্জরিত। এমন অবস্থায় ‘মরার উপর খাঁড়ার ঘা’ হিসেবে কলেজ অধিভুক্তির বাড়তি চাপ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার অবশিষ্ট পরিবেশটুকুকেও বিঘ্নিত করবে। একইসাথে অধিভুক্ত এই ৪ কলেজের অ্যাকাডেমিক-প্রশাসনিক সংকটকে আরও বাড়িয়ে তুলবে।’

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার যে সংকট বিদ্যমান, সরকার কখনোই তা নিরসনের বাস্তব প্রচেষ্টা গ্রহণ করেনি। উপরন্তু শীর্ষ কলেজগুলোকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার একটি অন্তঃসারশূন্য উদ্যোগ নিয়েছে। যা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানে কোনো উন্নয়ন তো আনছেই না বরং জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানবৃদ্ধির পক্ষের জনমতকে বিভক্ত ও দুর্বল করছে। একইসাথে শীর্ষ কলেজ সমূহের বাইরের অসংখ্য কলেজে অধ্যয়নরত লাখো শিক্ষার্থীর মানসম্মত শিক্ষার দাবিও আড়াল হচ্ছে। মূলত এই রাষ্ট্র এবং সরকার অধিকাংশ শিক্ষার্থীকে শিক্ষা প্রদানের দায়িত্ব অস্বীকার করতে চায়। অধিভুক্তির এই সিদ্ধান্ত তারই ইঙ্গিত বহন করে।

এই সিদ্ধান্ত বাতিল ও এই বিষয়ে কলেজগুলোর শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তারা উল্লেখ করেন, নেতৃবৃন্দ রাজশাহী জেলার ৪ গুরুত্বপূর্ণ কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার অন্তঃসারশূন্য, ধ্বংসাত্মক এবং হঠকারী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাবিসহ রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সোচ্চার হওয়াও আহ্বান করেন।

 
সরকারি চাকরীজীবিদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9