ঢাবিতে ছুটি শুরু, শিক্ষার্থী শূন্য ক্যাম্পাস

০৫ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM

ভার্সিটি শ্যাডোতে শিক্ষকদের দেওয়া লেকচার শিট ছাপানোর ভিড় নেই। জীর্ণ দোকানগুলোও ঝাঁপ আটকে নিজেদেরকে লুকিয়ে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলোও নিজেদেরকে তালাবদ্ধ করে রেখেছে। টিএসসি তে আগের মত ভিড় নেই। বহিরাগত নিয়েও নেই কোনো হাঁক-ডাক। ঈদের আগমনে এমনই নিশ্চুপ হয়ে আছে ক্যাম্পাস।

পবিত্র ঈদুল ফিতরের আগমনে ১১ দিনের ছুটি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। ইতোমধ্যে খালি হতে শুরু করেছে ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের হলগুলো। ৭ তারিখের মধ্যে বন্ধ হয়ে যাবে সকল ক্যান্টিন ও দোকানগুলোও।

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী, শব-ই-বরাত, জুমু'আ-তুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৭ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ এপ্রিল পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও কর্মকর্তা কর্মচারীরা ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি পাবেন। ১৬ এপ্রিল থেকে যথারীতি স্ব স্ব কাজে নিযুক্ত থাকতে হবে। অন্যদিকে ১৮ এপ্রিল থেকে যথারীতি অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে ৫ ও ৬ এপ্রিল দুইদিন শুক্রবার ও শনিবার হওয়ায় ৫ তারিখ থেকেই ছুটি পেয়েছে শিক্ষার্থীরা। যার ফলে ইতোমধ্যেই খালি হতে শুরু করেছে ক্যাম্পাস। ক্যান্টিনগুলোও রয়েছে বন্ধের পর্যায়ে। চাকরি প্রত্যাশী কতিপয় শিক্ষার্থী বাদে প্রায় সবাই চলে যাবে বাসায় এমন তথ্য জানিয়েছে কবি জসীমউদ্দিন হলের এক কর্মচারী।

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9