শুধু প্রজ্ঞাপন জারি করে শিক্ষার মানোন্নয়ন হয় না: অধ্যক্ষ সেলিম

০৫ এপ্রিল ২০২৪, ১২:৫৫ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার © সংগৃহীত

৯টি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির প্রেক্ষিতে ‘শুধু প্রজ্ঞাপন জারি করে শিক্ষার মানোন্নয়ন হয় না’ বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে করা এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় আজ রাজশাহীর ৪টি সরকারি কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রামের ৫টি সরকারি কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। বেশ কয়েকবছর আগে ঢাকার ৭টি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। 

ফেসবুকে এই অধ্যক্ষ আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসনের পর দীর্ঘ সময় পেলেও কোনো সুনির্দিষ্ট নীতিমালা বা কর্মপরিকল্পনা প্রণয়ন হয় নি এবং কর্তৃপক্ষ প্রয়োজনবোধও মনে করে না। শুধু প্রজ্ঞাপন জারি করে শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা যায় না।

উল্লেখ্য, বৃহস্পতিবার শিক্ষার মান উন্নয়নের জন্য রাজশাহী নগরের চারটি সরকারি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত করে এবং চট্টগ্রাম নগরের পাঁচটি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

 
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
দুই গোলে এগিয়ে থেকেও হারল বাংলাদেশ
  • ০১ এপ্রিল ২০২৬
একজন ছাড়া সব স্বতন্ত্র এমপি বিএনপির সঙ্গে, জামায়াতের সঙ্গে …
  • ০১ এপ্রিল ২০২৬
ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই প্রাণ হারান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence