ঢাবির ফেনী শিক্ষার্থীদের সংগঠন ডুসাফের নেতৃত্বে সাজিন-তুহিন

০৪ এপ্রিল ২০২৪, ১০:৪৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
সাজিন চৌধুরী ও মো. ইউসুফ তুহিন

সাজিন চৌধুরী ও মো. ইউসুফ তুহিন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন 'ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন অব ফেনী' (ডুসাফ) এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাজিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ তুহিন। 

 বুধবার (৩ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সম্মতিক্রমে সদ্য সাবেক সভাপতি লোকমান হোসেন তানান ও সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ (বাবু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়। সাজিন চৌধুরী ইংরেজি বিভাগে এবং মো. ইউসুফ তুহিন টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগে অধ্যয়নরত রয়েছেন। 

ঘোষিত আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আবিদ রহমান ও ইফাজ আব্দুল্লাহ। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবির হাসান মোহাম্মাদ ফাহিম ও অপূর্ব দাস। এছাড়া মোহাম্মাদ আমির উদ্দিন ভুইয়া মাহি ও অপরাজিতা বণিককে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।নব ঘোষিত এই কমিটিকে আগামী দুই (২) সপ্তাহ এর মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

ডুসাফের নবনির্বাচিত সভাপতি সাজিন চৌধুরী বলেন, আমাদের ফেনী ছোট্ট একটি শহর। ফেনী থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র-ছাত্রী ভর্তি হয়। আমাদের কমিটির লক্ষ্য থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনীর সব শিক্ষার্থীকে একসঙ্গে নিয়ে কাজ করা, তাদের সুবিধা-অসুবিধা দেখাশোনা করা। এছাড়াও ফেনী থেকে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীরা চান্স পায়, এই ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করা, প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য ফেনীতে কিছু কর্মসূচি গ্রহণ করার বিষয়েও চিন্তাভাবনা আছে বলে জানান সাজিন।

সাধারণ সম্পাদক মো. ইউসুফ তুহিন বলেন, ডুসাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেনীর শিক্ষার্থীদের প্রাণের সংগঠন। ডুসাফের সাধারণ সম্পাদক হওয়া একইসাথে আমার জন্য আনন্দের এবং গর্বের। অতীতের ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনীর শিক্ষার্থীদের যেকোনো বিপদে আপদে পাশে থাকতে চাই।

তুহিন আরো বলেন, এছাড়া আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে আমাদের। ফেনীর স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পদার্পণ করতে পারে সেজন্য ফেনীতে বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষা সেমিনার আয়োজন এবং ভর্তি পরীক্ষা সম্পর্কিত গাইডলাইন প্রদান কর্মসূচি প্রণয়ন করার পরিকল্পনাও আমাদের রয়েছে। যেকোনো সামাজিক অন্যায়, অবিচারের বিরুদ্ধে বরাবরের মতো ডুসাফ উচ্চকিত কণ্ঠস্বর হয়ে থাকবে। 

ফেনী জেলাকে বাংলাদেশে রোল মডেল হিসেবে গড়তে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ফেনীর শিক্ষার্থীদের জন্য ডুসাফ কাজ করে যাবে বলে জানান সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক।

 
বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence