ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৯ শব্দের বিজ্ঞপ্তির বাক্যে বাক্যে ভুল

০৪ এপ্রিল ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৯ শব্দের বিজ্ঞপ্তিতে বাক্যে বাক্যে ভুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৯ শব্দের বিজ্ঞপ্তিতে বাক্যে বাক্যে ভুল © টিডিসি ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিছু নির্দেশনা সংবলিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের এক বিজ্ঞপ্তিতে বাক্যে বাক্যে ভুল দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের ১০৯ শব্দের এই বিজ্ঞপ্তিতে ধরা পড়েছে অন্তত ১৫টি ভুল শব্দ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্যাম্পাসে অবস্থিত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে’। এখানে ‘ক্যাম্পাসে অবস্থানরত সকলের...’ হবে।

এতে উল্লেখ করা হয়েছে, ‘থাকাকালিন সময়’, ‘বৈদ্যুতিক বিভ্রাট’, ‘লক্ষে’, ‘সকল অফিস কক্ষ ও শিক্ষকদের কক্ষ’, ‘সকল বহিরাগতদের’, ‘উপরোল্লিখিত’ ইত্যাদি শব্দ। এগুলোর শুদ্ধরূপ হবে যথাক্রমে ‘থাকাকালিন’ অথবা ‘থাকার সময়ে’, ‘বিদ্যুৎ বিভ্রাট’, ‘লক্ষ্যে’, ‘সকল অফিস কক্ষ ও শিক্ষকের কক্ষ’, ‘সকল বহিরাগত’ অথবা ‘বহিরাগতদের’, ‘উল্লিখিত বা উপর্যুক্ত’ ইত্যাদি।

এতে দুইবার ‘কোন’ শব্দ লেখা হয়েছে, এটির শুদ্ধ হবে ‘কোনো’। এ ছাড়া লেখা হয়েছে ‘নেয়া’, এটির শুদ্ধ হবে ‘নেওয়া’ (‘নেয়া’ শব্দটি আঞ্চলিক। এরূপ আরও আঞ্চলিক শব্দ হলো খায়া-খাওয়া, যায়া-যাওয়া ইত্যাদি)।  

বিজ্ঞপ্তিতে ণত্ব-বিধানগত তিনটি বানান ভুল হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে, ‘অগ্নিকান্ড’, ‘কর্মকান্ড’ এবং ‘তাৎক্ষনিকভাবে’—এগুলো শুদ্ধ হবে যথাক্রমে ‘অগ্নিকাণ্ড’, ‘কর্মকাণ্ড’ এবং ‘তাৎক্ষণিকভাবে’ ইত্যাদি। 

এ ছাড়াও বিজ্ঞপ্তিতে অব্যয়ের সঠিক ব্যবহার করা হয়নি। এতে উল্লেখ করা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, হল, বিভাগ, ইনস্টিটিউট ঈদুল ফিতর উপলক্ষে...’ এবং ‘বৈদ্যুতিক ফ্যান, লাইট, কম্পিউটার ইত্যাদির সুইচসমূহ...’ ইত্যাদি। এখানে শুদ্ধরূপ হবে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, হল, বিভাগ এবং ইনস্টিটিউট ঈদুল ফিতর উপলক্ষ্যে...’, ‘বৈদ্যুতিক ফ্যান, লাইট ও কম্পিউটার ইত্যাদির সুইচসমূহ...’।

এ বিষয়ে জানতে ফোন করা হলে ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা জবাব দেননি। পরে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘এস্টেট ম্যানেজারকে ডেকে জিজ্ঞেস করব। বানানের বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত।’

 
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9