জাবিতে ঈদের ছুটি বেড়েছে ৪ দিন

০১ এপ্রিল ২০২৪, ০৮:২১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছুটি ৪ দিন বাড়িয়ে ১৯ দিন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত ক্লাস ছুটি এবং ১৬ এপ্রিল পর্যন্ত অফিস ছুটি থাকবে।

সোমবার (১ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে নিয়মিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান। 

তিনি জানান, বিশেষ বিবেচনায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩১ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিদ্যমান ১৫ দিনের ক্লাস ছুটি ৪ দিন বাড়িয়ে ১৮ এপ্রিল পর্যন্ত এবং ৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের অফিস ছুটি ২ দিন বাড়িয়ে ১৬ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এর আগে, গত ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ ছুটির ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ এতে ঈদের পূর্বে পর্যাপ্ত ছুটি থাকলেও পরে ছুটি কম থাকায় শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দেয়৷ তারই পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় ছুটি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬