ঢাবি ছাত্রীকে যৌন হয়রানি, অধ্যাপকের বিরুদ্ধে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

৩১ মার্চ ২০২৪, ০৭:২১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। 

রবিবার বিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক সিন্ডিকেট সদস্য।

সিন্ডিকেট সদস্যরা জানান, অধ্যাপক ফেরদৌস জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন। ঐ বিভাগের এক নারী শিক্ষার্থী প্রথমে বিভাগে যৌন নিপীড়নের অভিযোগ জানালে পরে সেটি সিন্ডিকেটে আসে। এই অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে সিন্ডিকেট। 

আইন অনুষদের ডিন অধ্যাপক সীমা জামানকে প্রধান করে গঠিত তিন সদস্যের এই কমিটিতে আরও রয়েছেন হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান ও সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ।

এআই’র দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় আমূল পরি…
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধা…
  • ২৫ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ২৫ মার্চ ২০২৬
ঢাবির তিন বিভাগে ৪৬ আসন শূন্য, যোগ্যদের কাছ থেকে আবেদন আহবান
  • ২৫ মার্চ ২০২৬
দেশে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে যত?
  • ২৫ মার্চ ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence