ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ, তদন্তে কমিটি

৩১ মার্চ ২০২৪, ০৭:১৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের অধ্যাপক দাউদ খানের বিরুদ্ধে পিএইচডি থিসিসে চৌর্যবৃত্তির (প্লেজিয়ারিজম) অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।  

রবিবার বিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক সিন্ডিকেট সদস্য।

সিন্ডিকেট সদস্যরা জানান, অধ্যাপক দাউদ খানের পিএইচডি থিসিসে প্লেজিয়ারিজমের অভিযোগে কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছিরকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ ও ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক অধ্যাপক নাসিরউদ্দিন মুন্সী।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬