দরজা ভেঙে ঢাবি ছাত্রীর ঝুলন্ত লাশ পান অধ্যাপক বাবা

৩১ মার্চ ২০২৪, ১১:০৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
আদ্রিতা বিনতে মোশারফ

আদ্রিতা বিনতে মোশারফ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আদ্রিতা বিনতে মোশারফ (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (৩১ মার্চ) ভোরে রাজধানীর দক্ষিণ ফুলার রোডে ঢাবির আবাসিক কোয়ার্টারের ১৯ নম্বর ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাজিরুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদ্রিতার বাড়ি কুমিল্লার লাকসাম থানার মজলিশপুর গ্রামে। তার বাবা অধ্যাপক ড. মোশারফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক। বাবা-মায়ের সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকতেন তিনি।

প্রক্টরসূত্র পরিবারের বরাত দিয়ে জানায়, রাত সাড়ে চারটার দিকে সেহেরি খেতে আদ্রিতার বাবা অধ্যাপক মোশারফ হোসেন তার কক্ষের সামনে গিয়ে ডাকছিলেন। কিন্তু তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তিনি কক্ষে প্রবেশ করেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

ওসি মুস্তাজিরুর রহমান বলেন, খবর পেয়ে ওই বাসায় গিয়ে আমরা শিক্ষার্থীকে বিছানায় শায়িত অবস্থায় দেখতে পাই।

তিনি বলেন, নিজের ওড়না ফ্যানের সঙ্গে পেচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন সে বিষয়ে পরিবার তেমন কিছুই জানাতে পারেনি।

তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950