ঢাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় নির্বাচন শুরু ৩ এপ্রিল থেকে

২৮ মার্চ ২০২৪, ০৪:২৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ঢাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় নির্বাচন শুরু ৩ এপ্রিল থেকে

ঢাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় নির্বাচন শুরু ৩ এপ্রিল থেকে © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ শুরু হবে আগামী ৩ এপ্রিল। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ৩টার পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উচ্চশিক্ষালয়টির  কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিন ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৩ এপ্রিল ২০২৪ তারিখ বিকাল ৩:০০টা হতে ২৫ এপ্রিল ২০২৪ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন। 

এছাড়াও বিষয় পছন্দক্রম অনলাইনে দেওয়ার সুবিধার্থে আগামী ১ এপ্রিল ২০২৪ তারিখ হতে শিক্ষার্থীরা তাদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা ওয়েবসাইট থেকে নামাতে পারবে। তালিকাটি প্রিন্ট করে তাতে পছন্দক্রম আগে লিখে রাখলে পছন্দক্রম অনলাইনে প্রদানে ভুল এড়ানো যাবে বলেও উল্লেখ করা হয়েছে একই বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু ১ জুলাই

এবার ইউনিটভিত্তিক ফলাফলে দেখা গেছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০ দশমিক ০৭ শতাংশ এবং ইউনিটটির ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার ২৭৫ জন; বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ এবং ইউনিটটির ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৯ হাজার ৭২৩ জন; ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ এবং ইউনিটটির ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪ হাজার ৫৮২ জন; চারুকলা ইউনিটে পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ এবং ইউনিটটির ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৫৩০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট দিয়ে এবারে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়। রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে এ অনুষ্ঠিত হয়েছিল।

এছাড়া ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা, ১ মার্চ বিজ্ঞান এবং ৯ মার্চ অনুষ্ঠিত হয় চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা বাদে বাকিগুলো ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এক মাসেরও বেশি সময় পর দু’টি ইউনিটের এবং এর কম সময়ে অন্য দুটির ফল পাচ্ছেন ভর্তিচ্ছুরা।

চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির চারটি ইউনিটের ৫ হাজার ৯৬৫ আসনের জন্য আবেদন জমা পড়েছে ২ লাখ ৭৯ হাজার ২টি। সে অনুযায়ী, আসনপ্রতি লড়েছেন প্রায় ৪৭ জন ভর্তিচ্ছু। বিজ্ঞান ইউনিটে এক হাজার ৮৫১টি আসনের জন্য আবেদন জমা পড়ে এক লাখ ২২ হাজার ৮০টি।

কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়ে এক লাখ ১২ হাজার ২২৫টি। ব্যবসায় শিক্ষা ইউনিটের এক হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ৩৭ হাজার ৬৬০টি। আর চারুকলা ইউনিটের ১৩০টি আসনের বিপরীতে আবেদন ছিল সাত হাজার ৩৭টি।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9