ঢাবি ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ, জানা গেল প্রকাশের সময়

২৫ মার্চ ২০২৪, ০২:৪৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামজিক অনুষদের ডিন ও অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা ইরশাদ। অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুর পর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শঙ্কায় ছিলেন পরীক্ষার্থীরা। 

কিন্তু এ ঘটনায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি প্রয়াত জিয়া স্যারের অসমাপ্ত কাজ সঠিক ভাবে সম্পন্ন করতে চাই। 

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ সম্পর্কে তিনি বলেন, একটা খুশির খবর হলো আমি আজ কিছুক্ষণ আগে রেজিস্ট্রার বিল্ডিংয়ে ফলাফল জমা দিয়ে এসেছি। আমার এখান থেকে কাজ শেষ। রেজিস্ট্রার বিল্ডিং থেকে মূল্যায়নের পর হয়তো তিন থেকে চারদিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। 

এদিকে, ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, প্যানেল নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে নতুন ডিন নিয়োগ পাবেন তবে আপাতত জিয়া রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা ইরশাদকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে মনোনীত করেছেন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। 

সার্ভারের ক্যাপাসিটি বৃদ্ধির চেষ্টা চলছে: মাউশি ডিজি
  • ১০ জুন ২০২৬
নাটোর সদর হাসপাতালে শিশুর মাকে ধর্ষণের অভিযোগে তিন সুইপার আ…
  • ১০ জুন ২০২৬
হাম রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম পেল…
  • ১০ জুন ২০২৬
বাজেটে সুন্দরভাবে ব্যবসা ও কর্মসংস্থান তৈরির সুবিধা রাখার চ…
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার যে ফুটবলারকে ‘ছিনতাই’ করতে চান ব্রাজিল কিংবদন্…
  • ১০ জুন ২০২৬
বজ্রপাত থেকে রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, ছয় বছরেও বাড়েনি ‘কৃষ…
  • ১০ জুন ২০২৬