রাবি প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

১৯ মার্চ ২০২৪, ০৯:৩৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) কাজী নজরুল ইসলাম মিলনায়তন সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন মাহিনের সঞ্চালনায় ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। যার জন্য ১ মাস রোজা রাখতে বলা হয়েছে। আমাদের কর্মজীবনে তাকওয়া গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জনসংখ্যার তুলনায় অতি ছোট একটা দেশ। যার কারণে সবার অধিকার আদায় করা মুশকিল হয়ে পরে। একমাত্র মানুষগুলোকে মানবসম্পদে পরিণত করতে হবে। যার মাধ্যমে দেশের অর্থনীতি উন্নয়ন করা সম্ভব।

আমি আশা করছি, আমরা জাতীয় জীবনের যে চাওয়া পাওয়া সেগুলো পূরণ করার আল্লাহর সাহায্য কামনা করব। কারণ তার সাহায্য ছাড়া কিছু সম্ভব নয়। এছাড়া আমরা বেশি বেশি দোয়া করব যেন সব রোজাগুলো রাখতে পারি। সবশেষে যারা রাবি প্রেসক্লাব সুন্দর একটা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

ক্লাব সভাপতি জুবায়ের জামিল সবাই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাকওয়া অর্জনের মাস হচ্ছে রমজান মাস। আমরা এই একটা মাস নিজেদের  সংযত রেখে বিভিন্ন পাপ থেকে নিজেদের বিরত রাখি। রমজান মাস সাংবাদিকতার উপরও ব্যাপক প্রভাব ফেলে; শিক্ষা দেয় সততা ও ন্যায়ের পথে অগ্রসর হওয়ার জন্য। রমজানের শিক্ষা নিয়ে আমরা সারাবছর চলতে পারব বলে আশাবাদ রাখছি।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাব উপদেষ্টা ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক, উপদেষ্টা অধ্যাপক ড. হাছানাত আলী, ক্লাবের সাবেক সভাপতি ডালিম হোসেন শান্ত, রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুলা-হিল-গালিব, রাবি সাংবাদিক সমিতির সভাপতি নোমান ইমতিয়াজ, সম্পাদক আদিত্য রায় রিপন, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু হক, সম্পাদক মারুফ হোসেন মিলুসহ ক্লাবের কার্যনির্বাহী এবং সাধারণ সদস্যবৃন্দ।

ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9