মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তুতিও শুরু হয়েছে। তবে, প্রাথমিকভাবে এ তারিখ চূড়ান্ত হলেও নির্ধারিত দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা—তা নির্ভর করছে উচ্চ মাধ্যমিকের (এইচ‌এসসি) ফল প্রকাশের সময়ের ওপর।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষার জন্য দিন চূড়ান্ত করেছি। তবে এটি সম্পূর্ণভাবে নির্ভর করছে এইচ‌এসসির ফলাফল সঠিক সময়ে প্রকাশের ওপর।

তিনি বলেন, বন্যা পরিস্থিতির কারণে কোনো কোনো অঞ্চলে এইচ‌এসসি পরীক্ষা দেরিতে শেষ হওয়ায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এই ফল প্রকাশ হতে পারে। এক্ষেত্রে যদি অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে এইচ‌এসসির ফলাফল প্রকাশ হয়, তাহলে ৪ ডিসেম্বর আমরা পরীক্ষা নিতে পারব।

স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক বলেন, অক্টোবরের তৃতীয় সপ্তাহে এইচ‌এসসির ফলাফল প্রকাশ না হলে আমরা একটি টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হবে। কারণ আরও প্রায় এক মাস ফল পুনঃনীরিক্ষার সুযোগ থাকে শিক্ষার্থীদের। এমনটি হলে মেডিকেল ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে যাবে।

এ ছাড়া একইদিনে এমবিবিএস ও বিডিএসের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি। জানিয়েছেন, প্রশ্ন ও নম্বর বণ্টনসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। সপ্তাহ-দুয়েকের মধ্যেই এসব চূড়ান্ত হবে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9