তড়িঘড়ি করলে তদন্ত সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকে না : জবি ভিসি

১৭ মার্চ ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অবন্তীকার আত্মহত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, তড়িঘড়ি করলে তো আর তদন্ত সুষ্ঠু হওয়ার সম্ভাবনা তেমন থাকে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইনের বাইরে গিয়ে তো কিছু করা যাবে না। তবে আমরা খুব দ্রুত তদন্ত প্রতিবেদন হাতে পাব বলে আশা করছি।’ রবিবার (১৭ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য সাদেকা হালিম একথা বলেন।

উপাচার্য বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি মোকাবিলা করার জন্য তাৎক্ষণিক অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছি। তখন তড়িৎ গতিতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি, তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। যখন একটি তদন্ত কমিটি গঠন হয় তখন তাদের খুব সূক্ষ্মভাবে তদন্ত করতে হয়। সেখানে অভিযুক্তদেরও আত্মপক্ষের যুক্তি শুনতে হয়। 

উপাচার্য আরও বলেন, এ ঘটনার আগে বিশ্ববিদ্যালয়ে যত যৌন নিপীড়নের ঘটনা রয়েছে সবকটি সুষ্ঠু তদন্ত করা হবে।

এদিকে শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অবন্তিকার আত্মহত্যায় গ্রেপ্তারদের কোনো প্ররোচনা থাকলে বিষয়টি তদন্তে প্রমাণিত হবে এবং সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence