রাবির দুই ইউনিটের ব্যাবহারিক পরীক্ষার ফর্ম পূরণ শুরু

১৭ মার্চ ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ও 'সি' ইউনিটের ব্যাবহারিক পরীক্ষার ফর্ম পূরণ আজ থেকে শুরু হয়েছে। যা চলবে ২৩ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে ১৭ এপ্রিল অনুষ্ঠাতব্য লিখিত ও ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ভর্তিইচ্ছুরা।

ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষার জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শুধু মনোনীত শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। 

জানা যায়, ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষায় পাসকৃত পরীক্ষার্থীদের মধ্য হতে এম সি কিউ (MCQ) পরীক্ষায় ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ৪টি গ্রুপ থেকে মোট ১০৫৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের লিখিত পরীক্ষা আগামী ১৭ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ফল পুনর্মূল্যায়ন: মাত্র তিনজন ভর্তিচ্ছুর অভিযোগপত্র জমা নিল রাবি

প্রাথমিক ফলাফলে ন্যূনতম ৪০ নম্বরপ্রাপ্ত ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে যারা চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগে (চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ) এবং কলা অনুষদভুক্ত সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

ইন্টারনেট না থাকলেও বিল পাস, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় থেক…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬