দুর্ঘটনার কবলে চবি ভর্তি পরীক্ষার প্রশ্ন বহনকারী বাস, তিন শিক্ষক আহত

১৫ মার্চ ২০২৪, ০৮:১৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বাসের একটি অংশও

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বাসের একটি অংশও © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন বহনকারী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ওই বাসে থাকা তিন শিক্ষক আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) বিকালে সিরাজগঞ্জের তাড়াশ মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

এ বিষয়ে দুর্ঘটনায় আহত লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুব বলেন, আমরা সিরাজগঞ্জে দুর্ঘটনার শিকার হয়। আমি কোমর এবং কাঁধে প্রচণ্ড ব্যথা পেয়েছি। এ ছাড়া আহত অপর দুইজনের একজনের মুখ ও শরীর বাসের জানালার কাঁচে কেটে গেছে। 

আরও পড়ুন: পূর্ব ঘটনার জেরে চবি শিক্ষার্থীদের মারধর স্থানীয়দের, দুই শিক্ষার্থী আহত

বাসে থাকা অন্য শিক্ষক প্রতিনিধিরা হলেন বিশ্ববিদ্যালয়ের—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক সুজিত কুমার দত্ত, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আসাদুল হক, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আমীর নসরুল্লাহ, ক্রিমিনলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন।

আগামীকাল শনিবার (১৬ মার্চ) চবির 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে। এজন্য আজ পরীক্ষার সরঞ্জামাদি নিয়ে চবি থেকে রাজশাহী যাচ্ছিলেন ৬ শিক্ষকের একটি প্রতিনিধি দল। চবি ভর্তি কমিটির সূত্র নিশ্চিত করেছে আগামীকাল ভর্তি পরীক্ষাটি যথা সময়ে অনুষ্ঠিত হবে।

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9