বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব কর্মসূচি

১৫ মার্চ ২০২৪, ১১:৫৫ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM

© ফাইল ছবি

নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে’

এ উপলক্ষ্যে আগামী রবিবার (১৭ মার্চ) সকাল ৭টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত হয়ে সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্দেশ্যে যাত্রা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এতে সভাপতিত্ব করবেন।

বাদজোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া, আবাসিক হল ও হোস্টেলের মসজিদ ও উপাসনালয়ে দোয়া, প্রার্থনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষ্যে আগামী রবিবার সকাল ১০টায় চারুকলা অনুষদের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মোট তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে:  গ্রুপ-ক (প্লে- গ্রুপ থেকে ৩য় শ্রেণি পর্যন্ত),  গ্রুপ-খ (৪র্থ শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত) এবং  গ্রুপ-গ (৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত)।  

গ্রুপ-ক এর চিত্রাঙ্কনের বিষয়: উন্মুক্ত এবং গ্রুপ-খ ও গ এর বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ। প্রতিযোগীদের বয়স বা শ্রেণি যাচাইয়ের জন্য স্কুলের মূল পরিচয়পত্র ও পরিচয়পত্রের একটি সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। কর্তৃপক্ষ ছবি আঁকার কাগজ সরবরাহ করবে। অন্যান্য উপকরণ নিজেদের নিয়ে আসতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রত্যেক  গ্রুপে  শ্রেষ্ঠ ১০টি হিসেবে মোট ৩০টি পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, নীলক্ষেত উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকাসমূহের শিশুরা অংশগ্রহণ করতে পারবে।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।

ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9