চবি অধ্যাপককে হেনস্তা, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

১৪ মার্চ ২০২৪, ০২:২৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
চবি অধ্যাপককে হেনস্তা, প্রতিবাদে মানববন্ধন শিক্ষার্থীদের

চবি অধ্যাপককে হেনস্তা, প্রতিবাদে মানববন্ধন শিক্ষার্থীদের © টিডিসি ফটো

একুশে পদকপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পালি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নিরোধানন্দ ভিক্ষুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম বড়ুয়া। মানববন্ধনে একাত্মতা পোষণ করেন অফিসার সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, পালি বিভাগের শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র পরিষদ।

এ সময় পার্থ প্রতিম বড়ুয়া বলেন, আজ আমরা মর্মাহত। একুশে পদকপ্রাপ্ত গুণী ব্যক্তির সঙ্গে এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এই ঘটনায় জড়িতদের অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মানববন্ধনে আরও বক্তব্য দেন চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আসাদ, সেকশন অফিসার নিবারণ বড়ুয়া, সাবেক সহসভাপতি মনিরুল ইসলাম রাশেল, আবরার শাহরিয়ার ও মিজান শেখ। সাবেক উপমানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এস এম কাইসার, বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নবোদয় চাকমা ও সহসাধারণ সম্পাদক সৌরজিত বড়ুয়া প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ মার্চ নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে ড. জিনবোধি ভিক্ষুর ওপর অতর্কিত হামলা চালানো হয়। শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছর একুশে পদক পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এই অধ্যাপক।

উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9