উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সির সমঝোতা

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ PM
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সির সমঝোতার উদ্যোগ।

উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সির সমঝোতার উদ্যোগ। © টিডিসি ছবি

বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সি (MQA)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘Declaration of Intent to Sign an MoU’ স্বাক্ষর করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সির (MQA) প্রধান নির্বাহী কর্মকর্তা Dato’ Professor Dr. Mohammad Shatar bin Sabran।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন।

এই ঘোষণাপত্র স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের BAC এবং মালয়েশিয়ার MQA-এর মধ্যে উচ্চশিক্ষার মান নিশ্চয়তা, অ্যাক্রেডিটেশন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হলো।

উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রস্তাবিত MoU স্বাক্ষরিত হলে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার আরও কার্যকর সংযোগ স্থাপনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬