ঢাবির শিক্ষা কার্যক্রম অটোমেশনের আওতায় আনার কার্যক্রম শুরু

১৩ মার্চ ২০২৪, ১২:৫৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
ঢাবির শিক্ষা কার্যক্রম অটোমেশনের আওতায় আনার কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

ঢাবির শিক্ষা কার্যক্রম অটোমেশনের আওতায় আনার কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা কার্যক্রম অটোমেশনের আওতায় আনার লক্ষ্যে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং এক্সামিনেশন অটোমেশন সিস্টেম কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ বুধবার (১৩ মার্চ) ভূতত্ত্ব বিভাগের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং এক্সামিনেশন অটোমেশন সিস্টেম কার্যক্রম উপস্থাপন করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান। এ সময় অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কার্যক্রম অটোমেশনের আওতায় আনার লক্ষ্যে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ থেকে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং এক্সামিনেশন অটোমেশন সিস্টেম কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সব অনুষদে এই কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষকবৃন্দের পাঠদান ও পরীক্ষা গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম আরও আধুনিক হবে এবং সঠিক সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে। 

আরো পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনে শিক্ষার্থীদের তালা

তিনি বলেন, এসব অটোমেশন সিস্টেমের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে। সামগ্রিক ব্যবস্থাপনায় গতিশীলতা আসবে এবং সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এ অটোমেশনের আওতায় শিক্ষকরা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে ড্যাশবোর্ডের মাধ্যমে তাদের নির্ধারিত কোর্সসমূহ, পাঠদান ও পরীক্ষা কার্যক্রম দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া শিক্ষার্থীরা তাদের নিজস্ব ড্যাশবোর্ডের মাধ্যমে ক্লাসে উপস্থিতি, নির্ধারিত সেমিস্টার বা বর্ষের কোর্সসমূহ, ক্লাশে উপস্থিতি, বিভিন্ন পরীক্ষার ফলাফল এবং ক্লাস সম্পর্কে যাবতীয় তথ্য দেখতে পারবেন। এসব কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence