পাঁচ তারকা হোটেলে ঢাবির ট্যুরিজম বিভাগের নবীনবরণ

১১ মার্চ ২০২৪, ০৯:৪১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM

© টিডিসি ফটো

রাজধানীর পাঁচ তারকা ‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ এর সৌজন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিবিএ ১৬ ব্যাচ এবং এমবিএ ৩য় ও ৪র্থ ব্যাচের নবীনবরণ এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ মার্চ) রাজধানীর রমনাস্থ পাঁচ তারকা হোটেলটিতে এটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী তার বক্তব্যে বলেন, সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ। আমাদের সুন্দরবনের বাঘ, কুমির ও হরিণ একসাথে বসবাস করছে। অথচ বাংলাদেশের বাহান্ন বছরেও বিশ্বের মানুষ সুন্দরবন সম্পর্কে  জানেনা। বাংলাদেশের পর্যটনকে শিল্প হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের শিক্ষার্থীদেরকে এই দায়িত্ব নিতে হবে। বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা পর্যটন শিল্পের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের কর্মপরিকল্পনা এখন থেকেই গ্রহণ করতে হবে। নিয়মানুবর্তিতা মেনে নিষ্ঠার সাথে পড়াশোনা করে দক্ষ ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নে ভূমিকা রাখার জন্য শিক্ষক, শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব বলেন, আজকে যারা আমাদের সামনে বসে আছে তারা আগামী দিনের বাংলাদেশ। বাংলাদেশের কর্পোরেট সেক্টর থেকে শুরু করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিসহ দেশের সকল ক্ষেত্রেই আগামী দিনে যারা নেতৃত্ব দেবে, তারা আজকে আমাদের সামনে বসে আছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ এবং এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, আহবায়কসহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

বিভাগীয় চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিদ্যুৎ বরণ সাহা, বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর জেনারেল ম্যানেজার আশ্বনি নায়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9