কবি সামাদের কবিতায় বিমোহিত কবিতা প্রেমিকরা

১১ মার্চ ২০২৪, ১০:৪৬ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ

উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদের কবিতার স্বনামধন্য ও সমৃদ্ধ শব্দচয়নে মুগ্ধ হয়েছেন দেশের বরেণ্য কবিতাপ্রেমিক ও কথাসাহিত্যিকরা।

তিনি একজন কবি এবং তার কবিতার জন্য তিনি দেশি-বিদেশি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০২৪ সালে একুশে পদকে ভূষিত হন।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় চারুকলা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে “সামাদের কবি সন্ধ্যা” নামক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় শুভেচ্ছা জ্ঞাপন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আবেগ আর হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বঙ্গবন্ধুকে তুলে ধরা, এমন মানুষ যখন ছিল খুবই কম, তখন মুহাম্মদ সামাদ এই কবিতাগুলো লিখেছে। বঙ্গবন্ধুকে নিয়ে তিনি অসংখ্য কবিতা লিখেছেন। তার লেখা কবিতাগুলো অনেক সমৃদ্ধ। বঙ্গবন্ধুকে নিয়ে যখন কিছু লেখা হয়, তখন সেটা দেশের এবং মানবতার  জন্য লেখা হয়। 

কথাসাহিত্যিক আনিসুল হক কবি মুহাম্মদ সামাদের প্রশংসা করে বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং ইসলাম ধর্মের এক অভূতপূর্ব সমন্বয় আমরা কবি সামাদের কবিতার মধ্যে পাই। তার কবিতা প্রকরণনিষ্ঠ, তার ছন্দ নির্ভুল এবং তার কণ্ঠস্বর বাংলাদেশের কণ্ঠস্বর। আজকের কবি সন্ধ্যায় কবি সামাদকে অভিনন্দন জানাই।

ঢাবি উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ বলেন, জীবনে যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে আল্লাহর কাছে আর কিছু চাই না।এর চেয়ে আর বড় কোনো কথা নেই মানবজীবনে। আজকের এই আয়োজনের জন্য চারুকলা ইনস্টিটিউটের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমি ঋণী, এই ঋণ পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়।

বক্তব্যের শুরুতে ঢাবি উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ এর কবিতা আবৃত্তি করেন স্বনামধন্য আবৃত্তিকার রুপা চক্রবর্তী, শিমুল মোস্তফা, শাহাদত হোসেন নিপু,মাহিদুল ইসলাম,নায়লা তারান্নুম চৌধুরী কাকলী,তামান্না সারোয়ার নীপা প্রমুখ।

সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, দেশবরেণ্য কবি একুশে পদকপ্রাপ্ত  মুহাম্মদ সামাদের আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় থেকে সামাদের সাথে আমার পরিচয়। তখন থেকেই কবিতার লেখার মাধ্যমে প্রতিবাদ জানিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন সামাদ।কবি হিসেবে তিনি অতি সাহসী। অনেক কঠিন পরিস্থিতিতে যে কথাগুলো বলা সহজ ছিল না, সে কথাগুলো অবলীলায় বলে গিয়েছেন তিনি। তার সাথে বন্ধুত্ব হওয়াটা আমার জন্য একটা বড় উপহার।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9