অছাত্ররা হল ত্যাগ না করলে সনদ বাতিল করবে জাবি প্রশাসন

১০ মার্চ ২০২৪, ১০:১০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ১৭ এপ্রিলের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা হল ত্যাগ না করলে তাদের একাডেমিক সনদ স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ এপ্রিলের মধ্যে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা নিজ নিজ হল ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে এসব শিক্ষার্থীদের সনদ স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এর পরেও যদি নির্ধারিত সময়ে কেউ হল ত্যাগ না করে তাহলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় ৫ দফা সিদ্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে ছাত্রত্ব শেষ হওয়া অছাত্রদের পরবর্তী ৭ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এখন পর্যন্ত আন্দোলন চলমান রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেবে শ…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি কর্মচারীকে স্ট্…
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফ…
  • ০৬ আগস্ট ২০২৬
ঘর বানানোর স্বপ্ন ছিল, আজও আশ্রয়হীন জুলাই শহীদ জসিমের পরিব…
  • ০৬ আগস্ট ২০২৬
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী ভিনিসিয়ুস
  • ০৬ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক কাজ না থাকলে জবিতে শিক্ষার্থীদের না আসার আহবান …
  • ০৬ আগস্ট ২০২৬