স্বর্ণপদক পাচ্ছেন রাবির জিয়া হলের ১৮ শিক্ষার্থী

১০ মার্চ ২০২৪, ১১:২৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

স্বর্ণপদক পেতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের ১৮ জন কৃতি শিক্ষার্থী। আগামীকাল সোমবার (১১ মার্চ) হল প্রাঙ্গণে অনুষ্ঠাতব্য কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে এই স্বর্ণপদক প্রদান করা হবে।

রোববার (১০ মার্চ) সকালে তথ্যটি নিশ্চিত করেন হলটির প্রাধ্যক্ষ ড. সুজন সেন। তার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম (প্রশাসন) ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবাদুর রহমান প্রামানিক। এছাড়া হলের প্রাক্তনী ও সংবর্ধিত অতিথি হিসেবে রাজশাহী ৪ (বাগমারা) আসনের সাংসদ অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, এ অনুষ্ঠানে হলের ১৮ জন কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হবে। আশা করি, এ সম্মাননা তাদের সামনের জীবনকে অনুপ্রাণিত করবে। একই দিন আমরা হলের অভ্যন্তরে উন্মুক্ত মঞ্চ উদ্বোধন এবং হলের প্রাক্তনীদের ক্যাম্পাসে এসে থাকার জন্য হলের অফিস ব্লকে ওয়াশরুমসহ পাঁচ আসনের একটি অতিথি কক্ষের উদ্বোধন করব। 

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেবে শ…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি কর্মচারীকে স্ট্…
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফ…
  • ০৬ আগস্ট ২০২৬
ঘর বানানোর স্বপ্ন ছিল, আজও আশ্রয়হীন জুলাই শহীদ জসিমের পরিব…
  • ০৬ আগস্ট ২০২৬
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী ভিনিসিয়ুস
  • ০৬ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক কাজ না থাকলে জবিতে শিক্ষার্থীদের না আসার আহবান …
  • ০৬ আগস্ট ২০২৬