ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নতুন কমিটি

০৯ মার্চ ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
নতুন কমিটির সদস্যবৃন্দ

নতুন কমিটির সদস্যবৃন্দ © টিডিসি ফটো


ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান রনি। 

শুক্রবার (৮ মার্চ) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরি সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এতে বিভাগের সাবেক শিক্ষার্থীরা ভোটপ্রদান করেন। ভোটগণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। 

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব কবীর মাহমুদ, ইসলামি ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট কামাল উদ্দীন জসিম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্যসচিব মানস ঘোষ ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক গিয়াস উদ্দিন। 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক হাসান উল্ল্যাহ খান রানা, আরটিভির সংবাদ উপস্থাপক শারমিন ইফফাত শামস তুলি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। সাংগঠনিক সম্পাদক পদে শাকিল হাসান নির্বাচিত হয়েছেন। 

কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিবিসি বাংলার সাংবাদিক রাকিব হাসনাত সুমন, প্রকাশনা সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন শারমিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন উন্নয়ন কর্মী মোস্তফা মোহাম্মদ তাহান, যোগাযোগ সম্পাদক হয়েছেন ডেইলি সানের স্টাফ রিপোর্টার মেহেদি হাসান ও দপ্তর সম্পাদক হয়েছেন তারেক হাসান নির্ঝর। 

এ ছাড়া ১৫ জনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- তরিকুল ইসলাম খান রবিন, মো. আলী আসিফ শাওন, মহিউদ্দিন মুজাহিদ মাহী, মুহাম্মদ জাহিদুল ইসলাম (সজল জাহিদ), কে এম শাখাওয়াত মুন, নাজমুল আলম নবীন, মাজহারুল আনোয়ার খান শিপু, লোপা হোসাইন, শওকত আহমেদ ফরিদী, রেজা ফরহাদ, শারমিন আখতার, মাসউদ বিন আবদুর রাজ্জাক, আমিনা ইসলাম, রফিকুল ইসলাম এবং অলিউর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি কাজি রওনাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মফিজুর রহমান এবং সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9